👁 284 Views

১ দিনের সফরে দিনাজপুর-৬ আসনে আসছেন ২টি মন্ত্রনালয়ের মন্ত্রী ও এমপি  অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন

মোরশেদ মানিক : 

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের  দায়িত্বে নিয়োজিত মন্ত্রী আবু জাফর মো: জাহিদ হোসেন  ২১ ফেব্রুয়ারী শনিবার দিনাজপুর জেলার সংসদীয় আসন-৬ এর ৪টি উপজেলা সফর করবেন। সিনিয়র সহকারী সচিব  মো: আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা গেছে। সফরে মন্ত্রী মহোদয়ের সহধর্মিনী ডা.শরিফা করিম স্বর্ণা এবং গোলাম মোস্তফা রঞ্জু সফর সঙ্গী হয়ে আসছেন।

দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য পদে বিজয়ী প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ফেরদৗস রহমান ও সদস্য সচিব আব্দুস সাত্তার মিলন জানিয়েছেন, তাদের প্রিয় নেতা  অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি নির্বাচিত হওয়ার ২টি মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে প্রথম সরকারী সফরে আসছেন। সবখানেই তিনি দলীয় নেতা-কমী ও ভোটারগনের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

সরকারী সফরসূচী অনুযায়ী শনিবার বেলা সাড়ে ১২টায় নবাবগঞ্জ উপজেলার কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিদের সাথে উপজেলা অডিটরিয়ামে মত বিনিময় সভাই অংশগ্রহণ।

দুপুর ২টাই ঘোড়াঘাট উপজেলার কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিদের সাথে উপজেলা অডিটরিয়ামে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

বিকেল ৪টায় হাকিমপুর উপজেলার কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে হাকিমপুর সরকারি কলেজ অডিটরিয়ামে মত বিনিময় সভায় অংশগ্রহণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

বিকেল ৫টায় বিরামপুর সরকারি কলেজ মাঠে ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন।

রাত্রি ৮টা ২৫ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *