বিরামপুরে দারুল উলুম একাডেমির কুরআনের সবক প্রদান ও অভিভাবক সমাবেশ

মোঃ ফাহিম সরকার, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে দারুল উলুম একাডেমির দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের পবিত্র কুরআনুল কারিমের সবক প্রদান অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হিলি আজিজিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা তৈয়ব সাহেব (দা. বা.)। প্রধান অতিথি ছিলেন বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাদ্দিস ড. নুরুল ইসলাম।

একাডেমির পরিচালক মাওলানা ফাহিম আহমদ ও মাওলানা আসাদুজ্জামান আরিফের পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।

২০২২ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত দারুল উলুম একাডেমিতে বর্তমানে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১১০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। ইসলামি শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ ও গ্রহণযোগ্য পাঠ্যক্রম অনুসরণ করছে প্রতিষ্ঠানটি। শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি পঞ্চম বছরে পদার্পণ করতে যাচ্ছে।

দারুল উলুম একাডেমি দিনাজপুরের বিরামপুর পৌর শহরের ইসলামপাড়ায় আনসার মাঠসংলগ্ন এলাকায় অবস্থিত।