দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের উদ্বোধন করেন মঞ্জু এমপি
12 Oct 2026
01:17 PM
বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজের নতুন মডেলর নবনির্মিত প্রধান ফটকের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য, হাজী দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু এমপি।
১২ অক্টোবর সোমবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দৃষ্টি নন্দন প্রধান ফটকটি উদ্বোধন কালে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম মিন্টু, জেলা বিএনপি’র উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক ভিপি, চেম্বার অফ কমার্সের পরিচালক, ইটভাটা মালিক সমিতির সভাপতি এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রধান ফটকের ঠিকাদার রেজওয়ানুল ইসলাম রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক, সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল, পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন, জেলা কৃষক দলের যুগ্ম আহব্বায়ক লাইসুর রহমান লিপু, উপজেলা যুবদল সদস্য সচিব তানভীর আহমেদ চৌধুরী, বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মনোয়ার আহমেদ সিদ্দিকী ও নজরুল ইসলাম খান বুলুসহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী-ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে শতস্ফুর্ত অংশগ্রহণ করেন।