নবাবগঞ্জ মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন সমাজকল্যাণ মন্ত্রী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
04 Oct 2026
10:45 AM
মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ খেলাধুলার সুযোগ সৃষ্টি ও ক্রীড়ার মানোন্নয়নে দিনাজপুরের নবাবগঞ্জ মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও সাবেক ফুটবলার মো. আমিনুল হক।
শুক্রবার (৩ অক্টোবর) শেষ বিকেলে দুই মন্ত্রী মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন। তাঁরা মিনি স্টেডিয়ামের মাঠ ও বিভিন্ন অবকাঠামো ঘুরে ঘুরে দেখেন এবং স্টেডিয়ামের উন্নয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘‘দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখার সুযোগ তৈরি হবে।”
পরিদর্শন কালে সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে সমাজকল্যাণ মন্ত্রী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
বিরামপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।