পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে দিনাজপুরে যুবদলের সমাবেশ ও মিছিল
22 Sep 2026
03:00 PM
সাহেব, বিশেষ প্রতিনিধিঃ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে দিনাজপুরে সমাবেশ ও মিছিল করেছে যুবদল। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২৬ দিনাজপুর জেলা যুবদলের উদ্যোগে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এক বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা যুব দলের আহবায়ক মোঃ মাসুদুল ইসলাম মাসুদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ রেজাউর রহমান রেজার সঞ্চালনে সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সহ-সভাপতি হাসানুজ্জামান উজ্জল।
সমাবেশে বক্তারা বলেন, দেশজুড়ে পরিকল্পিত সন্ত্রাস ছড়িয়ে দিয়ে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের চক্রান্ত করছে ফ্যাসিস্টরা। তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটিয়ে ফায়দা লুটতে চায়। তবে যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে দেশবিরোধী যেকোনো চক্রান্ত ও সন্ত্রাস প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো মূল্যে দেশের শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষা করা হবে। রাজপথে থেকে অপশক্তির সব ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীলতার জবাব দেওয়া হবে। সমাবেশে স্থানীয় যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।