বোয়ালমারী কাঁচদহ সমাজকল্যাণ সংঘের উদ্যোগে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
21 Sep 2026
10:55 AM
মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের “বোয়ালমারী কাঁচদহ সমাজকল্যাণ সংঘের আয়োজনে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২০ সেপ্টেম্বর দুপুর ৩টায় বোয়ালমারী কাঁচদহ ফাযিল (স্নাতক) মাদ্রাসার অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালমারী কাঁচদহ ফাজিল (স্নাতক) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও মোগরপাড়া ডিগ্রি কলেজের অধ্যাপক মোঃ আজিজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল হাকিম। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী কাঁচদহ ফাযিল (স্নাতক) মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, বোয়ালমারী কাঁচদহ সমাজকল্যাণ সংঘের উপদেষ্টা এম. এ. খালেক, সমাজকল্যাণ সম্পাদক জহুরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আহসান হাবীব আকাশ, প্রচার সম্পাদক শিহাব শাহরিয়ারসহ সংগঠনের অন্যান্য সদস্যবমন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
“মক্কা চুক্তিতে” বাংলাদেশের অংশগ্রহণ উচিত হবে নাকি উচিত হবে না? শীর্ষক বিষয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় অষ্টম শ্রেণি থেকে ফাযিল পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ীদের প্রত্যেককে ক্রেস্ট এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের প্রাইজমানি প্রদান করা হয়। বিজয়ীদের মধ্যে রয়েছেন ১ম স্থান মোছাঃ বন্যা আক্তার, ২য় স্থান অধিকারী মোঃ জহুরুল ইসলাম, ৩য় স্থান অধিকারী মোঃ আহসান হাবিব।
প্রতিযোগিতায় স্পন্সর হিসেবে সহযোগিতা করেন লন্ডন প্রবাসী হুমায়ূন আহমেদ (সোহাগ)।আয়োজকরা জানান শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা ও জ্ঞানচর্চাকে উৎসাহিত করতে এমন উদ্যোগে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।আয়োজকরা স্পন্সর ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।বোয়ালমারী কাঁচদহ সমাজকল্যাণ সংঘের স্লোগান “পাশে আছি, পাশে চাই।” বর্তমানে এ সংগঠনের সভাপতির দায়িত্ব রয়েছেন মোস্তফা কামাল রুমন
,সাধারণ সম্পাদক এনাম আহমেদ, প্রধান উপদেষ্টা বুলবুল আহমেদ।