👁 250 Views

দিনাজপুরে ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্সের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স পিএলসির দিনাজপুর আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন।
ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স পিএলসির দিনাজপুরের জেনারেল ম্যানেজার বিলকিস বেগমের সভাপতিত্বে ও ডেপুটি জেনারেল ম্যানেজার প্রসেনজিৎ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক লায়ন এমএ সাত্তার, মোঃ মিজানুর রহমান, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল আলম ভুঁইয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা গ্রাহকদের দাবি দ্রুত নিষ্পত্তি করি। প্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যবসায়িক সম্প্রসারণ, সুশাসন, জবাবদিহিতা এবং গ্রাহকের আস্থা অর্জনের কোনো বিকল্প নেই। আমাদের লক্ষ্য শুধু ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন নয়; বরং গ্রাহকের আস্থা, দ্রুত সেবা, নৈতিকতা এবং পেশাদারিত্ব। যাতে ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স দেশের অন্যতম সেরা জীবন বীমা প্রতিষ্ঠানে পরিণত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *