👁 160 Views

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শশরা ইউনিয়নকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষনা করা হয়েছে

কাশী কুমার দাস, বিশেষ প্রতিনিধিঃ ১৪ সেপ্টেম্বর সোমবার দিনাজপুর এডিপি ওয়ার্ল্ড বাংলাদেশ এর আয়োজনে দিনাজপুর সদর উপজেলার ৫ নং ইউনিয়নের ৫ নং শশরা ইউনিয়নের শিবডাঙ্গা গ্রামকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা করা হয়েছে। পরিবেশবান্ধব গ্রামের ঘোষণা দেন প্রধান অতিথি ৫ নং শশরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির আনাফ। এরিয়া কো-অর্ডিনেশন অফিস দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশণ বাংলাদেশের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি ৫নং শশরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির আনাফ বলেন, রাসায়নিক সার ব্যবহারের কারণে আমাদের রোগ-বালাই বাড়ছে। পরিবেশ বান্ধব গ্রাম হচ্ছে একটি সার্বিক মানবিক এক ব্যবস্থাপনা যেখানে সুস্থ্য মানব উন্নয়নকে সমর্থন করে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন কৃষি কর্মকর্তা মোঃ মঞ্জুরুল ইসলাম, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে ইকো ভিলেজের সভাপতি চৈতি রানী বলেন, মাটির উর্বরতা পুনরুদ্ধার ও অধিক ফসল উৎপাদন ব্যবস্থাপনায় শত ভাগ জ্যৈব সার কেচো কম্পোস্ট সার ব্যবহার করে আমরা বিষমুক্ত সবজি ও ফসল উৎপাদন করি। সভাপতির বক্তব্যে সিনিয়নর ম্যানেজার সেবাস্টিয়া পিউরীফিকেশন বলেন, পরিবেশবান্ধব গ্রামে আছে বিষমুক্ত ফসল, সবজি যা জ্যৈব সার দিয়ে উৎপাদিত। এই গ্রামে রয়েছে লার্নিং রুটস্, ঝুলন্ত বাগান, ভার্মি কম্পোস্ট, সবজি বাগান, নিজেদের তৈরী ডাস্টবিন, গরু, ছাগল, হাঁস, মুরগি পালনসহ ১০টি নির্দেশক পালন করে পরিবেশবান্ধব গ্রাম হিসেবে আজ ঘোষনা করা হচ্ছে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রোগ্রাম অফিসার ইষ্টেলা সরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *