কাশী কুমার দাস, বিশেষ প্রতিনিধিঃ ১৩ সেপ্টেম্বর রবিবার জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, দিনাজপুর এর আয়োজনে দিনাজপুর স্টেডিয়াম প্রঙ্গণে ৩দিনব্যাপী ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করেছেন প্রধান অতিথি জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুরজামান। জেলা শিক্ষা অফিস দিনাজপুর এর সহকারী পরিদর্শক মোঃ শামসুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কাবাটি কোচ ও জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম, বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদুর আলম। খেলা পরিচালনা করেন বিশিস্ট ক্রীড়া সংগঠক ওবায়দুর রহমান, আক্তারুল ইসলাম রাঙ্গা, মাজেদুর রহমান, নুরুজ্জামান বেলাল, ফাহিমা ইয়াসমিন কলি, আনোয়ার ইসলাম, হাজরা খাতুন, মোতাহার হোসেন সহ সকল পৌরসভার ক্রীড়া শিক্ষকবৃন্দ। ৩দিনব্যাপী কাবাডি, দাবা (বালক-বালিকা) ও হ্যান্ড বল (বালক-বালিকা), দিনাজপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং সাঁতার প্রতিযোগিতা ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা গোবরাপাড়া সুইমিং পুল-এ অনুষ্ঠিত হবে। খেলার উদ্বোধন করতে গিয়ে জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, শৃঙ্খলাবদ্ধ হতে হলে খেলাধুলায় সম্পৃক্ত হতে হবে। একমাত্র খেলাধুলাই পারে শরীর ও মনকে সুস্থ্য রেখে মেধার বিকাশ ঘটাতে। খেলাধুলা চর্চার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব।