
মোরশেদ মানিক :
অবসরকালীন ভাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার বাস্তবায়ন করেছেল। বিগত সরকার বন্ধ রেখেছিল; গতকয়েক দিন আগে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ৪হাজার কোটি টাকা অবসরকালীন ভাতা বরাদ্ধ দিয়েছেন।এই সরকার শিক্ষক বান্ধব ও জনবান্ধব বরকার। আগামী ৪ বছরের মধ্যে সব সকল ধর্মীয় উপাসানালয়ের ধর্মগুরুদের ভাতার ব্যবস্থা করা হবে।
অভিভাবকদের উদ্দেশ্য বলেন ;আপনার ছেলেরা স্কুলে যায় কিনা , সেটি আপনাদেরকেই খোজ রাখতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরামপুর পৌর শাখার ১-৯ ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন এসব কথা বলেন।
বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান।


