👁 97 Views

একমাত্র শিক্ষাই পারে সকল বৈষম্য দুর করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে

কাশী কুমার দাস, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন শরিফ বলেছেন, আমাদের সংবিধানে সব সম্প্রদায়ের মানুষের সমান অধিকার রয়েছে। কথাও কোন দলিত বা পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের অধিকার খর্ব করার বলা হয় নাই। তবে প্রতিটি দলিত সম্প্রদায়ের মানুষকে যোগ্য হয়ে উঠতে হবে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হলে নিজেদের পরিবার থেকেই শুরু করতে হবে। একমাত্র শিক্ষাই পারে সকল বৈষম্য দুর করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে।
৮ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামের হলরুমে ঝানজিরা সমাজকল্যাণ সংস্থা (জেএসকেএস) এর আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিস্টিয়ান এইড এর সহযোগিতায় দলিত ইয়ুথ ফর ডিগনিটি (ডিওয়াইডি) প্রজেক্টের আওতায় প্রকল্প অংশগ্রহণকারী সম্মেলন-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আযম। শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুর এর ডে কেয়ার অফিসার রেজভীন সারমিনাজ ইসলাম, এসইউপিকে’র নির্বাহী পরিচালক মোজাফ্ফর হোসেন, দলিত সম্প্রদায়ের পক্ষে বক্তব্য রাখেন প্রশান্ত শীল, অজয় বাস্ফোর, জয় কুমার, মাধব চন্দ্র শীল, অধিকার কেন্দ্র দিনাজপুরের সভাপতি হরিদেব, সাধারন সম্পাদক রাজ কুমার, হরিজন বাস্ফোর সমাজের সভাপতি শিব নাথ বাস্ফোর, সিনিয়র সহ-সভাপতি রং লাল, সাধারন সম্পাদক রিপন বাস্ফোর, মহিলা বিষয়ক সম্পাদক পায়েল বাস্ফোর ও নির্বাহী সদস্য রাসমনি রানি। সভাপতির বক্তব্যে জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল বলেন, আমরা এই প্রকল্পের মাধ্যমে দলিত সম্প্রদায়ের সদস্যদের জীবন দক্ষতা প্রশিক্ষণ, সরকারি খরচে আইনী সেবা, কর্মসংস্থানের লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ দিয়ে দলিত সম্প্রদায়ের মানুষদের দক্ষ করার চেষ্টা করেছি। এই প্রকল্প অবিলম্বে সমাপ্ত হলেও তারা নিজেরাই কমংস্থান করে নিজের পায়ে দাঁড়াতে পারবে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেএসকেএস এর প্রকল্প সমন্বয়কারী মর্জিনা রুপা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইভেন্ট অর্গানাইজার সাইফুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *