মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার।
এ সভায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস,ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিক,উপজেলা মডেল মসজিদের খতিব মো. আব্দুল লতিফ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো তরিকুল ইসলাম, ২নং বিনোদনগর ইউনিয়ন ইউপি নজরুল ইসলাম ফতেহ, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুরাদ হোসাইন, উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল ইসলাম সহ আরো উপস্থিত ছিলেন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা উপজেলায় ভয়াবহ বিদ্যুৎ এর লোডশেডিং, মাদক,চুরি,ইভটিজিংসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবার সহযোগিতা কামনা করেন।