Skip to content
👁 346 Views

রাজু বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলার স্বাস্থ্য খাতে কার্যক্রম পরিচালনাকারী বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সমুহের সাথে সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ৬ আগষ্ট ২০২৬ ইং তারিখে সকাল ১০ ঘটিকায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডাঃ শহীদ আব্দুল জব্বার মিলানায়তনে স্বাস্থ্য খাতে কার্যক্রম পরিচালনাকারী জেলার বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) সাথে সমন্বয় সভাতে অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখেন দিনাজপুর সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ গোলাম রসুল রাখি।
দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ হোসেন মোঃ নাহিদ ও ডাঃ সাদমান সাকিবসহ প্রমুখ।
উনমুক্ত আলোচনায় দিনাজপুর জেলার স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশু স্বাস্থ্য, কিশোর-কিশোরী প্রজনন স্বাস্থ্য, যক্ষা, ম্যালেরিয়া, এইচআইভি/ এইডস, প্রতিবন্ধিতা, কমিউনিটি স্বাস্থ্য এবং অন্যান্য জনস্বাস্থ্য কার্যক্রম নিয়ে আলোচনায় চলমান কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এনজিওর প্রতিনিধিগন বক্তব্য রাখেন। বেসরকারি উন্নয়ন সংস্থার মধ্যে পল্লীশ্রী, ব্রাক, গুডনেইবার, ওয়ার্ল্ড ভিশন, ইএসডিও, কারিতাস, ল্যাম হাসপাতাল, অন্তরঙ্গ ও মহিলা বহুমুখী কেন্দ্রসহ অন্যান্য।
জেলায় স্বাস্থ্য খাতে কার্যক্রম পরিচালনাকারী বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সমুহের সাথে সমন্বয় সভা
www.positivebdnews24.com