👁 268 Views

জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ সাংবাদিক অবহিতকরন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রাজু বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন -২০২৬ এর সাংবাদিক অবহিতকরণ ও সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকাল তিন ঘটিকায় ২৫.০৬.২০২৬ ইং তারিখে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শহীদ ডাক্তার আব্দুল জব্বার মিলনায়তনে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলনের সভায় দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ গোলাম রসূল রাখি সভাপতিত্বে সরকারি কর্মকর্তা বৃন্দ, শিক্ষক বৃন্দ ও ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ মুক্ত আলোচনায় অংশগ্রহণে করেন।
আলোচনা শুরুতেই অনুষ্ঠানের সভাপতি সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) স্বাগত বক্তব্যে বলেন, দিনাজপুর জেলায় ২ হাজার ৬ শত ১৬ টি কেন্দ্রে ৩ লক্ষ ৮৫ হাজার ২২১টি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল সেবন করা হবে এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সের শিশুদের সংখ্যা ৪৩ হাজার ৭৯ জন আর ১২ মাস থেকে ৫৯ মাস শিশুদের সংখ্যা ৩ লক্ষ ৪২ হাজার ১৪২ জন। এর জন্য মাঠকর্মী ও স্বেচ্ছাসেবক ক্যাম্পেইনে থাকবে ৫ হাজার ৮ শত ৪৪ জন।
তিনি আরও বলেন, শরীরের জন্য ভিটামিন এ অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। শুধুমাত্র রাতকানা রোগের জন্য ভিটামিন এ দরকার তাই না। শিশুদের দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যা শিশুকে ডায়রিয়া আমাশয় স্বাসতন্ত্র ও অন্ত্রের অন্যান্য প্রদাহ থেকে রক্ষা করে এমন কি শিশুদের রোগ জীবানু সংক্রমনের তীব্রতা হ্রাস করে। আমরা শাকসবজি, ফলমূল ও প্রাণিস উৎস থেকে ভিটামিন এ গ্রহণ করতে পারি। জেলায় ২৮শে জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
উন্মুক্ত আলোচনায় দিনাজপুর সিভিল সার্জেন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ হোসেন মোঃ নাহিদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, দিনাজপুর জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নূরে আলম সিদ্দিকী, দিনাজপুর পরিবার ও পরিকল্পনার উপপরিচালক এটিএম নাজমুল হুদা, দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার ও সদর উপজেলার পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোছাঃ সাদরাতুন মুনতাহিনা প্রমুখ।
উন্মুক্ত আলোচনায় বিভিন্ন তথ্যাদি সম্পর্কে প্রশ্ন করেন ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মোর্শেদুর রহমান,আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি রতন সিং, বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি মোঃ রুস্তম আলী মন্ডল, এসএ টিভির খাদেমুল ইসলাম, নাগরিক টিভির জেলা প্রতিনিধি মোঃ আবুল কাশেম, দিনাজপুর দৈনিক দিন বদল সংবাদের প্রকাশক ও সম্পাদক মোঃ রেজাউল করিম ও চ্যানেল ২৪ টিভির জেলা প্রতিনিধি বিপুল কুমার সানিসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
মিাল্টিমিডিয়ার মাধ্যমে তথ্যভিত্তিক উপস্থাপনা করেন সিভিল সার্জন অফিসের ডাঃ শুভ রায়। জেলার ইপিআই সুপারিটেন্ডেন্ট মোঃ সাইফুল ইসলাম সার্বিক দায়িত্বে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *