👁 122 Views

চিরিরবন্দরে অপটিক্যাল ফাইবার তার চুরি করার দায়ে ৩ জন চোর আটক

মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ চিরিরবন্দরে অপটিক্যাল ফাইবার তার চুরি করার দায়ে ৩ জন চোরকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা থেকে প্রাপ্ত তথ্যে গত ৮ জুন সোমবার সন্ধায় উপজেলার নান্দেড়াই গ্রামের ময়েন উদ্দিন চেয়ারম্যানের এম এইচ পেট্রোল পাম্পের সামনে পাঁকা রাস্তার ধারে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার আবুল কালাম আজাদের ছেলে পলাশ উদ্দিন (৩০), দিনাজপুর জেলার বিরামপুর থানার পুর্ব জগন্নাথপুর এলাকার মৃত আশরাফুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (২৭), ব্রাম্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার লক্ষবাপাড়ার জাকির হোসেনের ছেলে আরিফ হোসেন (২১) সহ অজ্ঞাতনামা ৭/৮ জন পরস্পরের যোগসাজশে অপটিক্যাল ফাইবার তার চুরি করতে ধরলে এলাকাবাসি তাৎক্ষণিক থানায় জানালে পুলিশ দ্রুত এসে তাদের হাতেনাতে ৩ শত ৫০ মিটার তারসহ আটক করে।

থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, আটককৃতদের বিরুদ্ধে গত ৯ জুন মঙ্গলবার নিয়মিত মামলা দায়ের করে গতকাল ১০ জুন বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অন্যান্যদের আটক করতে অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *