👁 15 Views

হিলিতে ১৪ বছর পালিয়ে থেকেও রক্ষা হলো না সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল হোসেনের

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, বিশেষ প্রতিনিধিঃ ‍  দিনাজপুরের হাকিমপুর হিলিতে পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘ ১৪ বছর পলাতক থাকার পরও পুলিশের হাত থেকে রক্ষা হলো না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি মোঃ জামাল হোসেন (৬০) এর পরে সুকৌশলে গ্রেপ্তার করেছে পুলিশ।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাকিমপুর পৌর শহরের মধ্য বাসুদেবপুর এলাকার মৃত রফিক হোসেনের ছেলে।

 সোমবার (৮ জুন) দুপুরে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ২০১১ সালের ২০ নভেম্বর জামাল হোসেনের বিরুদ্ধে হাকিমপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়। যার মামলা নং ২৭। আদালতে বিচার কার্য শেষে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এরপর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল হোসেন জয়পুরহাটের ক্ষেতলাল এলাকায় তার বোনের বাড়িতে আত্মগোপনে আছেন।পরবর্তীতে পুলিশি সুকৌশলে তাকে হাকিমপুর পৌর শহরের মধ্যে বাসুদেবপুর(চুড়িপট্টি)এলাকায় এনে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় থানার আলিহাট ইউনিয়নের আলিহাট গ্রামের আব্দুর রশিদ এর ছেলে নাঈম হাসান (২৫) এবং পৌর শহরের ধরন্দা (ফকিরপাড়া) মৃত আফজাল হোসেন এর ছেলে আল আমিন ওরফে কালু (২৪) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ তিন জনকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *