👁 502 Views

বিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের বিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে র‌্যালি ও পরিচ্ছন্নতা প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে ১০টায় বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজিত দেশব্যাপী ডেঙ্গু বিস্তার রোধ,সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এ র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা প্রচার অভিযানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন, উপজেলা কৃষি অফিসার কমল কৃষ্ণ রায়, উপজেলা বিএনপির সভাপতি মিয়া মো.শফিকুল আলম মামুন, পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তা মো.মোস্তাফিজুর রহমান, পৌরসভার হিসাব সহকারী রায়হান কবীর চপ্পল, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা – কর্মচারী ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এ সময় বক্তারা বলেন, “ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি করতে হবে। আমাদের সবচেয়ে কার্যকর উপায় হলো মশার প্রজননস্থল ধ্বংস করা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা কিংবা যেকোনো পাত্রে যেন পানি জমে না থাকে সেদিকে নিয়মিত নজর দিতে হবে।”

বক্তারা আরো বলেন, “নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও ডেঙ্গুমুক্ত বিরামপুর গড়ে তুলি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *