কাশী কুমার দাস, বিশেষ প্রতিনিধিঃ “দুগর্ম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার হে —” এই কবিতার লাইনকে সামনে রেখে নবরূপীগৃহে পালিত হলো জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ দিনাজপুর শাখার আয়োজনে ১৭২তম নজরুল জন্ম জয়ন্তী।
জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মানস ভট্টাচার্য্য‘র সভাপতিত্বে স্বাগত বক্তব্য ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারন সম্পাদক সুমন কান্তি রায়। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট কবি মাসুদ মুস্তাফিজ। আলোচক হিসেবে আলোচনা করেন কবি ও শিক্ষাবিদ জলিল আহমেদ, শিক্ষাবিদ শফিকুল ইসলাম, সমাজসেবক হাফিজুর ইসলাম জেমি, কবি ইমরান, নবরূপীর সাধারণ সম্পাদক আতিকুর রহমান নিউ ও সংগঠনের সাবেক সভাপতি রবিউল আওয়াল খোক। কবিতা আবৃত্তি করেন নবরূপীর নাট্য সম্পাদক শামিম রাজা। নজরুল সংগীত পরিবেশন করেন সুমন কান্তি রায়, মনিষা, রেখা সাহা, মোঃ নজরুল ইসলাম ও মিনাজ। বক্তারা বলেন কাজী নজরুল ইসলাম ছিলেন একজন অসম্প্রদায়ীক কবি। তিনি যেমন ছিলেন প্রেমের কবি ঠিক তেমনি ছিলেন দ্রোহের কবি। বিদ্রোহী কবি হিসেবে দেশে বিদেশে তার সুনাম রয়েছে। বহুমাত্রীক কবি নজরুল ইসলামকে আমাদের চর্চা করতে হবে-ধারন করতে হবে।