👁 408 Views

চিরিরবন্দরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : চিরিরবন্দরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ মে শনিবার সকাল ১০ টায় উপজেলা বিএনপি দলীয় অফিসে উপজেলা বিএনপির আয়োজনে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি।

উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ¦ মোঃ মাহমুদ উল আলমের সভাপতিত্বে এসময় উপজেলা বিএনপি নেতা নুর আলম সরকার দুলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যক্ষ মমিনুল ইসলাম মমিন, আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দিন শাহ প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *