দিনাজপুরের নবাবগঞ্জের জয়পুরে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: এজেডএম জাহিদ হোসেনের মাতা মরহুমা জেবুন্নেছার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ মে) বাদ জোহর উপজেলার জয়পুর ইউনিয়নের কালিরহাট এতিমখানায় মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভা হয়েছে। মরহুমার জীবনী আলোচনা করেন প্রধান অতিথি নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক (ভার:) ইকবাল হোসেন।
পেজ আগ্রভেট এর স্বত্বাধিকারী আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু মন্ডল, সাবেক সভাপতি শওকাত আলি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, চেয়াররম্যান ওবায়দুর রহমান, যুবদলের সভাপতি বাঁধন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ এবং বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এসময় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া হয়েছে।