👁 943 Views

বিরামপুরে ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার, থানায় জিডি

মোঃ বায়েজিদ বোস্তামী, বিরামপুর উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে স্থানীয় সাংবাদিক ও সামাজিকভাবে পরিচিত ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক তরুণ সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভুক্তভোগী মো. ফাহিম সরকার অভিযোগ করেন, ‘সত্যের সন্ধানে’ নামের একটি ফেসবুক আইডি থেকে তাঁর নাম ও ছবি ব্যবহার করে মানহানিকর ও আপত্তিকর তথ্য প্রচার করা হয়েছে। গত ২০ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে ওই আইডি থেকে একটি পোস্ট করা হয়, যেখানে তাঁর বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানো হয়।

ফাহিম সরকার জানান, বিষয়টি প্রথমে তিনি নিজের ফেসবুক আইডিতে প্রবেশ করে দেখতে পান। পরে পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করলে তাঁরা আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। এর পরিপ্রেক্ষিতে তিনি বিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

জিডি সূত্রে জানা যায়, অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা ‘সত্যের সন্ধানে’ নামের একটি ফেসবুক আইডি খুলে পরিকল্পিতভাবে তাঁর মানহানি করার উদ্দেশ্যে বিভিন্ন পোস্ট দিচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি পুলিশের সহায়তা কামনা করেছেন।
এদিকে, বিরামপুরের সাংবাদিক সমাজ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তাঁরা দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বিরামপুর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, অভিযোগটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *