👁 403 Views

বিরামপুরে জামায়াত প্রার্থীর পথসভা ও মিছিল করে দিনাজপুর-৬ আসনে দলীয় প্রচারনা শুরু

মোঃ বায়েজিদ বোস্তামী, বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম বিরামপুর ঢাকা মোড়ে পথসভা ও মিছিলের মধ্য দিয়ে প্রচারনা শুরু করলেন।
২২ জানুয়ারী (বৃহস্পতিবার) বিকেল ৩ টায় পথসভা শেষে দলীয় সংদস্য প্রার্থী আনোয়ারুল ইসলামের নেতৃত্বে নির্বাচনী মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
জাতীয় সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম তার বক্তব্যে বলেন,৪ উপজেলার উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহন সহ বিরামপুর জেলা বাস্তবায়নে উদ্যোগ নেয়া হবে। চাদাবাজ মুক্ত, দখল মুক্ত বাংলাদেশ গঠন করা হবে। ভোটদানের অধিকার হরনের চক্রান্ত প্রতিহত করার ঘোষনা দেন তিনি।
প্রথম দিনের প্রচারনায় পথসভা ও মিছিলে বিরামপুর উপজেলা ও পৌর জামায়াতের সহ অংগ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেন।
বিরামপুর থানা পুলিশ কর্মসূচীর শুরু থেকে শেষ পযন্ত উপস্থিত থেকে পর্যবেক্ষন করে। শান্তিপূর্নভাবে মিছিলটি শেষ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *