👁 73 Views

কাহারোল সহকারী কমিশনার (ভূমি) এর বদলি ও নবাগত এসিল্যান্ডের যোগদান

মোঃ রোস্তম আলী, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাসের বদলি ও নবাগত এসিল্যান্ড ইশতিয়াক আহমেদ যােগদান করবেন বলে উপজেলা ভূমি অফিসে সূত্রে জানা যায়।
জানা যায় কাহারোল সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস এই উপজেলায় ৯ মাস দায়িত্ব পালন করার পর বদলি হয়ে পার্শ্ববর্তী বিরল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আজ যোগদান করেন। তিনি ২০২৫ সালের ৩০ জুন কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করার পর সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এলাকার মানুষের মন মাঝে সেবা দিয়েছেন।
অপরদিকে দিনাজপুর জেলার বিরল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ কাহারোল সরকারী কমিশনার (ভূমি) হিসেবে আগামী ৫ এপ্রিল যোগদান করবেন বলে উপজেলা ভূমি অফিসে সূত্রে জানা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *