👁 27 Views

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন

বিশেষ প্রতিনিধি :

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাঃ এজেএম জাহিদ হোসেন এমপি বলেছেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেরা তা পরিবর্তনের চেষ্টা করে। সরকার প্রধান তারেক রহমানের নেতৃত্বে প্রশাসন জনসেবায় অঙ্গীকারবদ্ধ। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। কারন বর্তমান সরকার উন্নয়নের সরকার। নির্বাচনে ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রুতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছেন। তিনি দেশের প্রধানমন্ত্রী সহ সাধারণ মানুষের কল্যাণের জন্য দোয়া প্রার্থনা করেন।

বুধবার(১৮ মার্চ) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জে অসহায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

এতে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদাল আল মুসা, বিরামপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারেস, জেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মতিন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা ও তোছাদ্দেক হোসেন তোছা সহ সংসদীয় আসনের ৭ ইউনিটের বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা ।

×

শেয়ার করুন:

Download High Quality Image