👁 459 Views

থাউজেন্ড ডেইস ডট লাইফ হসপিটালের উদ্যোগে বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় ইফতার বিতরণ

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপি এর অবস্থিত থাউজেন্ড ডেইস ডট লাইফ হসপিটালের উদ্যোগে বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় ইফতার বিতরণ করা হয়েছে।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুরে অবস্থিত থাউজেন্ড ডেইস ডট লাইফ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর উদ্যোগে ২৬ রমজান বিকেলে ফুলবাড়ী উপজেলার প্রায় সাতটি এতিমখানা মাদ্রাসা গুলোতে প্রায় আট শতাধিক শিক্ষার্থীর মাঝে ইফতার বিতরণ করা হয়। পরে হসপিটাল চত্বরে স্থানীয়দের নিয়ে ইফতারের আয়োজন করা হয়। ইফতার আয়োজনে সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় ছিলেন থাউজেন্ড ডেইস ডট লাইফ হসপিটালের ডাইরেক্টর, বিশিষ্ট সমাজ সেবক ও ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের উপদেষ্ঠা মোঃ রনি চৌধুরী। ইফতারির আগে দোয়া ও মোনাজাত করেন ইমাম আব্দুস সালাম। ইফতারি মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জাকির ইসলাম, ডাঃ ফত্তাহুন নবী খান, ডাঃ আবুজার গিফারী সহ থাউজেন্ড ডেইস ডট লাইফ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর সকল কর্মকর্তার কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *