👁 461 Views

হাকিমপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদান ও হুইল চেয়ার বিতরণ করলেন : মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যান মন্ত্রী জাহিদ হোসেন এমপি

গোলাম মোস্তাফিজার রহমান মিলন , বিশেষ প্রতিনিধি :

দিনাজপুরের হাকিমপুরে জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদান ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ১৪ মার্চ শনিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যান মন্ত্রী জাহিদ এমপি। তিনি বক্তব্যে বলেন, সমাজের অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবাহী অফিসার অশোক বিক্রম চাকমা।

বক্তব্য রাখেন হাকিম পুর  সাকেল এএসপি নিয়ামত উল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান ও হুইল চেয়ার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করা এবং তাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *