
মোরশেদ মানিক :
বিরামপুর থানার ফেইজবুকে বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সাইফুল ইসলাম মাদক বিরোধী অভিযানে সকল সচেতন মহলের সহযোগিতা কামনা করে পোস্ট করেছেন। তিনি হোয়াসঅ্যাপে তথ্য পাঠিয়েছেন,সচেতন গনমাধ্যম হিসেবে আমাদের দায়িত্ববোধ থেকে এলাকার মাদক বিরোধী সচেতন পাঠকদের জন্য পোস্টটির লিংক সহ হুবহু প্রকাশ করা হল:
https://www.facebook.com/share/p/1B44hx6AhR/
কুখ্যাত মাদক ব্যবসায়ী মনি ওরফে সাথীকে ৫০ পিস ট্যাপেন্ডাডল ও ১০ পিস ইয়াবা-সহ ১০/০৩/২৬ ইং তারিখ রাত ৯.২৫ ঘটিকায় বিরামপুর পৌরসভার কেডিসি রোড এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। কয়েকদিন পূর্বে একই এলাকা হতে গেনদি নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উল্লেখ্য, মনির নামে ১০ টি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে।
চলমান মাদক অভিযানে সকল সচেতন মহলের সহযোগিতা কামনা করছি।