👁 442 Views

খাল খননের মাধ্যমে জীবন-জীবিকার পরিবর্তন হবে: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি

রোস্তম আলী , কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:

‎পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,বর্তমান সরকার হচ্ছে জনবান্ধব সরকার, খাল খননের মাধ্যমে মানুষের জীবন-জীবিকার আমূল পরিবর্তন আনবে। আগামী ১৬ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে দিনাজপুরের কাহারোল উপজেলায় বলরামপুর সাহাপাড়া গ্রামে প্রায় সাড়ে ১২ কিলোমিটার খাল পুনঃখননে মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া উপস্থিতর মধ্য দিয়ে সারা বাংলাদেশে একযোগে প্রতিটি জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে। এছাড়া খাল খননের পাশাপাশি খালের উভয় পাশে বৃক্ষ রোপণ করা হবে জানান তিনি।

তিনি আরো বলেন এই কর্মসূচি একটি বিপ্লব, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন। খাল পুনঃখননে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার নির্বাচনি প্রতিশ্রুতির মধ্যে অন্যতম। জনকল্যাণে সরকার দায়িত্ব নেওয়ার পরদিন থেকে কাজ শুরু করেছে। কৃষি কাজে সেচের ব্যবস্থা করা, পানির প্রবাহ বৃদ্ধি এবং জলাবদ্ধতা দূরীকরণের জন্য খাল খননকে গুরুত্ব দিচ্ছে সরকার।

‎রবিবার(৮মার্চ ২০২৬) দুপুর ১টায় দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর সাহাপাড়া খাল খনন পরিদর্শন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। এসময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ও দিনাজপুরে-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মন্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন সময়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিলেন এবং বিদেশে খাদ্য রপ্তানি করেছিলেন। সেটাকেই ধারণ করে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারা দেশেই সেচ ব্যবস্থায় ঘাটতি ও জলাবদ্ধতা বেড়েছে। এতে কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে এবং জনজীবনে দুর্ভোগ তৈরি হয়েছে। এই ১২ কিলোমিটার খাল পুনঃখননের মাধ্যমে এই এলাকার ৬ হাজার বিঘা জমির জলাবদ্ধতা নিরসন ও কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন হবে। এ সময় পানিসম্পদ আরোও বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী,খাল,জলাশয় খননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

‎এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় পুলিশ কমিশনার ( ডিআইজি) মো. আমিনুল ইসলাম, দিনাজপুর পুলিশ সুপার মো.জেদান আল মুসা, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহম্মেদ, কাহারোল সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, কাহারোল-বোঁচাগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বখতিয়ার আহমেদ কচি, জেলা যুবদলের আহ্বায়ক এ কে এম মাসুদুর রহমান মাসুদ,কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রফেসর শামিম আলী এ সময় উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *