মোঃ রোস্তম আলী ,কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল হাটের জায়গা সংকীর্ণ হওয়ায় কারণে কাহারোল-দিনাজপুরগামী প্রধান সড়কের উপর পশুর হাট বসায় প্রতিনিয়ত সৃষ্টি হয় ব্যাপক যানজট। দুর্ভোগ পোহাতে হয় ক্রেতা-বিক্রেতা, যানবাহন চলাচল, জরুরী রোগী ব্যবহারকারী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি সহ পথচারীদের দুর্ভোগ নিরসনে পরিদর্শন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম ।
মঙ্গলবার(৩ মার্চ ২০২৬) বিকেলে নবনির্বাচিত সংসদ সদস্য নির্বাচনের প্রতিশ্রুতির অংশ হিসেবে কাহারোল হাট-বাজার সম্প্রসারণে পশুহাটের জায়গার সংকীর্ণতা এবং তার পার্শ্ববর্তী সরকারি খাস খতিয়ানের ২ এজর ৭৩ শতাংশ জমি পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রফেসর শামীম আলী, কাহালরোল থানার অফিসার ইনচার্জ রোমেল বড়ুয়া, কাহারোল উপজেলা প্রকৌশলী ফিরোজ আহম্মেদ,উপজেলা যুবদলের আহবায়ক সাদেকুল ইসলাম সাদেক, জেলা বিএনপি’র অন্যতম সদস্য মোঃ আবুল হোসেন রাজা বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ শাজাহান শিরাজ শিপন প্রমূখ।