👁 313 Views

মন্ত্রী হিসেবে নিজ এলাকায় এসে অসহায় রোগীদের খোঁজ নিলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন

মোরশেদ মানিক : নিজ নির্বাচনী এলাকায় এসে অসহায় ও দুস্থ রোগীদের খোঁজখবর নিলেন মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। সফরকালে তিনি বিভিন্ন রোগীর চিকিৎসাপত্র পর্যালোচনা করেন এবং তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানেন। পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন সংশ্লিষ্ট চিকিৎসকদের।

নবাবগঞ্জে অবস্থানকালে এক অসুস্থ বৃদ্ধর শারীরিক অবস্থা দেখে মানবিক সহায়তার অংশ হিসেবে তাকে একটি হুইলচেয়ার প্রদান করেন তিনি।

মন্ত্রী জানান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো তার নৈতিক দায়িত্ব। তিনি বলেন, সরকার স্বাস্থ্যসেবাকে আরও জনবান্ধব করতে কাজ করে যাচ্ছে এবং দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এছাড়া ইফতারের পর আরও কয়েকজন অসচ্ছল রোগী ও পরিবারের মাঝে সহায়তা প্রদান করার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *