দিনাজপুরে বিজিবির অভিযানে ২ হাজার পিস ভারতীয় ট্যাবলেট জব্দ

মোঃ বায়েজিদ বোস্তামী, স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ২ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে দিনাজপুরের ভাতখৈর এলাকায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর বড়গ্রাম বিওপির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব ট্যাবলেট জব্দ করেন।

জব্দ করা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দ করা ট্যাবলেটগুলো ভারতীয় TENSIWIN 0.5 ব্র্যান্ডের। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত ও আটকের লক্ষ্যে বিজিবি কাজ করে যাচ্ছে।