বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ শুরু করে দিয়েছে : সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: জাহিদ হোসেন
20 Nov 2026
05:38 PM
বিশেষ প্রতিনিধি :
সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেন, আপনারা দেখবেন জনগণের জন্য এবং দেশের মানুষের সুযোগ-সুবিধার জন্য সব ধরনের কাজ করছেন বতমান সরকার প্রধান তারেক রহমান।
আজ শুক্রবার বেলা বারোটায় নবাবগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন – রাস্তাঘাটের উন্নয়ন কাজ শুরু হয়েছে। মসজিদের কথা বলেন, মন্দিরের কথা বলেন, যার কথাই বলেন উন্নয়নের কাজ সেটা কিন্তু আমারাই শুরু করেছি। বিশেষ করে এই নভেম্বর যেটা চলতেছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে দেখা যাবে যে অনেক কাজ আপনাদের দৃষ্টিগোচর হবে।
তবে এটাও সত্যি যে, গত ১৬-১৭ বছরের মধ্যে অনেক গ্রামের রাস্তাঘাট খুব সুন্দর হওয়া উচিত ছিল, সেটা হয়নি। যারা দায়িত্বে ছিল, তারা হয়তো করেন নাই। কিন্তু এখন কাজ শুরু হয়েছে, একটু সময় দিন পর্যায়ক্রমে নবাবগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নের সার্বিক উন্নয়নের হবে।
এর পর উপজেলা কৃষি দপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে ২৫০ জন কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন করেন।
উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার, সরকারী কর্মকর্তাগত, মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, বিএনপি ও অংগ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।