সাধারন মানুষই আমাদের শেষ ঠিকানা :  সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন

মোরশেদ মানিক :

মোবাইল ভালো-খারাপ দুভাবেই ব্যবহার হচ্ছে। ভালো কাজ করার জন্য এবিষয়ে সচেতন থাকবেন, নইলে ক্ষতিগ্রস্থ হতে হবে। মোবাইলের মাধ্যমে অনলাইন জুয়া বন্ধ করতে না পারলে পরিবার কষ্ট পাবে।  জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন -আপনারা যদি আমাকে প্রতিনিধি নির্বাচিত না করতেন তাহলে আমি মন্ত্রী হতে পারতাম না। মিডিয়ার দ্বারা দেশের মানুষ খেয়াল রাখে, আমরা ভালো করছি কিনা। আমাদের জবাবদিহিতা সারাক্ষণ,সাধারন মানুষই আমাদের শেষ ঠিকানা।

নবাবগঞ্জ উপজেলা অডিটরিয়ামে ৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১১টায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন  এসব কথা বলেন।

মন্ত্রী ডা. জাহিদ হোসেন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে নবাবগঞ্জ উপজেলার সনাতন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।কৃষি সহায়তায় ১০৮০ জন চাষির মধ্যে বিনামূল্যে সবজি বীজ, সার ও নেট বিতরণ। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিবন্ধী/দুঃস্থ শিক্ষার্থী এবং দুঃস্থ, অসহায়, অসচ্ছল, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তির মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ। দুরারোগ্য রোগ্য ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, থ্যালাসেমিয়া ও লিউকেমিয়া রোগীদের মধ্যে এককালীন চেক বিতরণ করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হতে প্রদানকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।  এ সময় সমাজকল্যাণ মন্ত্রীর সহধর্মিণী ডাঃ শরিফা করিম স্বর্ণা, মন্ত্রীর সহকারী একান্ত সচিব ডা: জাভেদ হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু সফরসঙ্গী হয়ে উপস্থিত ছিলেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে সমাবেশে বিরামপুর সার্কেল এএসপি হারেজ উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগন বক্তব্য রাখেন।

সমাবেশে উপকাভোগী ও পরিবারের সদস্যগন, সরকারী কর্মকর্তা-কর্মচারী, দলীয় কর্মী উপস্থিত ছিলেন।