পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
24 Sep 2026
07:54 AM
রোকনুজ্জামান রোকন,বিশেষ প্রতিনিধি :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচ টার দিকে নবাবগঞ্জ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে অন্যায়, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ আল মামুন, সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মুক্তাদির হোসেন বকুল, সদস্য সচিব মুক্তি মাহফুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক মতলুবুর রহমান সুজন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।