👁 162 Views

বিএনপি জনবান্ধব সরকার : সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: জাহিদ হোসেন

মোরশেদ মানিক :

অবসরকালীন ভাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার বাস্তবায়ন করেছেল। বিগত সরকার বন্ধ রেখেছিল; গতকয়েক দিন আগে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ৪হাজার কোটি টাকা অবসরকালীন ভাতা বরাদ্ধ দিয়েছেন।এই সরকার শিক্ষক বান্ধব ও জনবান্ধব বরকার। আগামী ৪ বছরের মধ্যে সব সকল ধর্মীয় উপাসানালয়ের ধর্মগুরুদের ভাতার ব্যবস্থা করা হবে।

অভিভাবকদের উদ্দেশ্য বলেন ;আপনার ছেলেরা স্কুলে যায় কিনা , সেটি আপনাদেরকেই খোজ রাখতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরামপুর পৌর শাখার ১-৯ ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভায়  প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা:  এ জেড এম জাহিদ হোসেন এসব কথা বলেন।

বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা:  এ জেড এম জাহিদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান।

১১ সেপ্টেম্বর বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে বিরামপুর পৌর বিএনপির ৩ নং ওয়ার্ড সভাপতি মহিবুর এলাহী চৌধূরীর রবিন সভাপতিত্বে সভামঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব ডা: জাভেদ হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু, দিনাজপুর-৬ সংসদীয় আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌস রহমান, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারন সম্পাদক রেজাউল করিম রেজু, অংগ সংগঠনের পৌর নেতৃবৃন্দ ও ওয়ার্ড বিএনপির সভাপতি-সম্পাদক গন।

সমাবেশে বিরামপুর পৌর বিএনপির ৯ ওয়ার্ডের নেতা-কর্মী সহ অংগসংগনের নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *