👁 426 Views

বিপিএল সিজন-৯ এত সুন্দর আয়োজন প্রশংসার দাবীদার: সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: জাহিদ

মোরশেদ মানিক :

বিরামপুরের মত জায়গায় বিপিএল নাম দিয়ে খেলা হচ্ছে, তাও আবার পেশাদারী বজায় রাখায় প্রশংসার দাবীদার। এই মাঠটিকে মিনি স্টেডিয়াম চুড়ান্ত করা হবে, কিছু দিনের মধ্যে যুব ও ক্রিড়া মন্ত্রী এখানে আসবেন। মিনি স্টেডিয়াম নির্মিত হলে এই মাঠেই সব ধরনের খেলা আয়োজন করা যাবে। ক্রিড়া সংগঠকদের মাধ্যমে বাছাইকৃত খেলোয়াড় ও তাদের অবিভাবকদের পৃষ্টপোষকতা করা হবে।

২৮ আগস্ট (শুক্রবার) বিকেল ৫টায় বিরামপুর পাইলট স্কুল মাঠে বিরামপুর প্রিমিয়াম লিগ (বিপিএল) ২০২৬, সিজন ৯ এর ফাইনাল খেলায় প্রধান অতিথির ভাষনে সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন এসব কথা বলেন।

এ সময় মন্ত্রীর সহকারী একান্ত সচিব ডা: জাভেদ হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা ও তোছাদ্দেক হোসেন তোছা , বিরামপুর উপজেলা-পৌর বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ , খেলোয়াড়, আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক মুশফিকুর রহমান সহ সদস্য, পৃষ্টপোষক ও সহযোগীবৃন্দ, ক্রিড়া সংগঠক এবং ক্রিড়ামোদীগন  উপস্থিত ছিলেন।

বৈরী আবহাওয়ার কারনে এনআরএ ব্রাদাস বনাম তামিম স্যানিটারি এন্ড হিরোস অফ এইচ এস কে’র মধ্যে ফাইনাল খেলাটি অমিমাংশিত ভাবে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *