সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার মানবিক বাংলাদেশ গড়ার দৃ:ঢ প্রত্যয়ে এগিয়ে যাচ্ছি। শুক্রবার বিকেলে বিরামপুরে উপজেলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে তিনি এসব কথা বলেন।
তিনি এডিপির বিশেষ বরাদ্দ হতে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন করেন। সমাজকল্যান মন্ত্রনালয় হতে স্থানীয় দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরন করেন। এ সময় জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সহ-সভাপতি আতিকুর রহমান রাজা ও তোছাদ্দেক হোসেন তোসা, মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি (রংপুর বিভাগ) এর সহ-সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আবু তারিক এস এ সিদ্দিকী, দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক মোরশেদ মানিক উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক আব্দুর মতিন। উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু । অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন বিরামপুর মডেল মসজিদের পেশ ইমাম রায়হান ইসলাম এবং গীতা পাঠ করেন হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য ফন্টের আহবায়ক পবন কুমার শীল।
অনুষ্ঠানে উপকারভোগী, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীবৃন্দ, বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন।