👁 75 Views

হিলিতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, বিশেষ প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে গ্রামীণ সড়কের কোর রোড, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২১ জুলাই ,মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজনে হাকিমপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রকৌশলী আতাউর রহমানের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় হিলির গ্রামীন সকড়গুলো মাস্টারপ্ল্যান এর মাধ্যমে উন্নয়ন লক্ষ্যে কাজ করা পাশাপাশি সড়ক মানুষের চলাচলের উপযোগী করে হবে।

এসময় হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, ইঞ্জিনিয়ার কামরুল হাসান, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *