আগে কি দিয়েছেন সেটা ইতিহাস; পুরনো অভ্যাস থেকে বেরুতে হবে। মাদক নিয়ে কোন ব্যবস্যা করতে দেয়া হবে না। শিশু ও নারীদের সম্মান করতে হবে। ইসলামী চিন্তাবিদগনকে বলেন , মাদক বিষয়ে কোরআনের আলোকে জুম্মার খুতবার সময় জানালে ভাল হবে। বুধবার রাত্রি ৮টায় বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা দপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: জাহিদ হোসেন এসব কথা বলেন।
বিরামপুর, নবাবগঞ্জ , হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার ৯৬টি ক্যাপিটেশন প্রাপ্ত বেসরকারী এতিমখানার ৪৪৮৪ জন নিবাসীর জন্য ৫ কোটি ৩৮ লক্ষ ৮হাজার টাকার চেক বিতরন করেন ।
এ সময় উপকারভোগি ও আয়োজকদের সাথে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা ও তোছাদ্দেক হোসেন তোসা এবং সংসদীয় আসন দিনাজপুর-৬ এর বিরামপুর, নবাবগঞ্জ , হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।