
মোরশেদ মানিক :
শিক্ষকগনই আমাদের দিক নির্দেশনা দিবেন এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেনের সহধর্মিনী ডাঃ শরিফা করিম স্বর্ণা ।
২৪ জুন বুধবার নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ডিগ্রী কলেজ ও দাউদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে সমাবেশে তিনি এমনটাই বলেছেন।
দাউদপুর ডিগ্রি কলেজের এই অনুষ্ঠানটি সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাঃ জাহিদ হোসেনের সহধর্মিনী ডাঃ শরিফা করিম স্বর্ণা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কলেজটির পরিচালনা কমিটির সভাপতি এবং বিএডিসি (সেচ)এর উপ-প্রধান প্রকৌশলী মাহাবুব আলম ডাবলুর সভাপতিত্বে অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থী সমাবেশ হয়েছে।
উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি (ভার:) তরিকুল ইসলাম, সাধারন সম্পাদক (ভার:) এবং প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সদস্য ইকবাল হোসেন, দাউদপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল আলম সহ অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থীগন।