👁 454 Views

বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্টাফ রিপোর্টার :

দিনাজপুরের বিরামপুর উপজেলার ধনসা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরদারকে (৭৪) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি ঐ গ্রামের মৃত আব্দুস সাদেক সরদারের ছেলে।

পবিত্র ঈদুল আজহার উৎসব মূখর আবহে বিরামপুর উপজেলার মুক্তিযোদ্ধাদের মাঝে নেমে আসে শোকের ছায়া।

উপজেলার ধনসা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরদার চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩০ মে) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর খবরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মন্ডল আবুল ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন মাষ্টারসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ ছুটে যান আব্দুল আজিজের বাড়িতে।

শনিবার বাদ যোহর মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: তানজিনা খাতুন ও থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সরকার রাষ্ট্রীয় সালাম প্রদান করেন।

এসময় সাথে ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মন্ডল আবুল ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন মাষ্টার, সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, সদস্য বীর মুক্তিযোদ্ধা রিয়াদ আলী, সদস্য বীর মুক্তিযোদ্ধা তাহের উদ্দিন আহমেদ, পৌর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, জোতবানী ইউনিয়ন কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মজিরুল ইসলাম সহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *