
মোরশেদ মানিক :
বর্তমান সরকার মানবিক দেশ গড়তে কাজ করছে মন্তব্য; সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন এম.পির। মঙ্গলবার (২৬ মে) দুপুরে ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে তিনি এ কথা বলেন।
তিনি দিনাজপুরের ঘোড়াঘাটে দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে এবং প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করেছেন ।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল আল মামুন কাওসার শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩৮ জন সুবিধাভোগীর সবাইকে ১০ হাজার করে টাকার বিশেষ অনুদানের চেক বিতরণ করেন।
মন্ত্রী বলেছেন- মানবিক দেশ গড়তে হলে সবাইকে মানবিক হতে হবে। এজন্য বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদেরকে মানবিক হিসেবে গড়ে তুলতে সরকার, অভিভাবক ও শিক্ষকদের ভুমিকা পালন করতে হবে। এছাড়াও তিনি সমাজের অন্যায়, অবিচার, অনিয়ম ও মাদকের থাবা থেকে মুক্তি পেতে সাংবাদিক, সচেতন নাগরিক সমাজ ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।
