
মোরশেদ মানিক:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দাউদপুর ডিগ্রি মহাবিদ্যালয়ে ছাত্র /ছাত্রীদের সঙ্গে পড়ালেখার গুণগত মানোন্নয়ন ও মতবিনিময় সভা হয়েছে। কলেজ পরিচালনা কমিটির পক্ষ থেকে শিক্ষক-কর্মচারীদের মাঝে ঈদ বোনাস বিতরণ করা হয়।
২১ মে বৃহস্পতিবার কলেজ অডিটরিয়ামে নব নির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী মোঃমাহাবুব আলম ডাবলুর সভাপতিত্বে সভাটি হয়েছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ বেলাল হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নব নির্বাচিত কমিটির সদস্য যথাক্রমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল ও হাসপাতালের অধ্যাপক মোঃ মামুনুর রশিদ, কৃষিবিদ ড: মোঃ মোসাদ্দেক আলী এবং নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক(ভার:) ইকবাল হোসেন।
