👁 372 Views

মক্কায় দিনাজপুরের নবাবগঞ্জের এক হজযাত্রীর মৃত্যু

মোরশেদ মানিক :

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মো. আজহারুল ইসলাম (৭০) নামের এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ মে ) বিকেল ৫ টার দিকে  বিষয়টি নিশ্চিত করেছেন মৃত হজযাত্রীর ছেলে কিবরিয়া হোসেন।

মৃত আজহারুল ইসলাম দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের রাঘবিন্দ্রপুর গ্রামের  মৃত আজিজার রহমানের ছেলে।পেশাগত জীবনে তিনি নবাবগঞ্জ আলিম মাদ্রাসার সাবেক শিক্ষক ছিলেন।

হজযাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে পবিত্র হজ পালন করতে সৌদি আরব যান আজহারুল ইসলাম। তার সঙ্গে স্ত্রীও  ছিলেন। মক্কায় অবস্থানকালে গতকাল বৃহস্পতিবার (০৭ মে) আজহারুল ইসলাম জর ও কাশি অনুভব করলে তাকে মক্কায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ৩ টার দিকে তার মৃত্যু হয়।

পরে শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদুল হারামে  তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে মক্কার শারায়া কবরস্থানে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *