👁 281 Views

ঘোড়াঘাটে প্রতিপক্ষের হামলার অভিযোগ, আহত দম্পতি

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, বিশেষ প্রতিনিধি : 

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী-স্ত্রী আহত হয়ে ঘোড়াঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বিন্যাগাড়ী গ্রামের বাসিন্দা মো. মনজুল ইসলামের সঙ্গে একই গ্রামের আব্দুল হালিম ও নওয়া মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ৬ মে বুধবার দুপুর আনুমানিক ২টার দিকে অভিযুক্তরা লাঠিসোটা নিয়ে মনজুল ইসলামের বাড়িতে প্রবেশ করে গালিগালাজ শুরু করে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, মনজুল ইসলাম প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়িভাবে মারধর করে। এ সময় তার স্ত্রী আকতার বানু এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এতে স্বামী-স্ত্রী দুজন আহত হন।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর ভুক্তভোগী মনজুল ইসলাম ঘোড়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *