👁 302 Views

আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোনো অন্যায় থাকবে না: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: জাহিদ হোসেন এমপি

মোরশেদ মানিক : 

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: এজেডএম জাহিদ হোসেন এমপি বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে কোনো ধরনের অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না। দেশের প্রতিটি মানুষ ন্যায় বিচার পাবে এবং সমান সুযোগ ভোগ করবে এটাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, বর্তমান সরকার সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি আরও বিস্তৃত করা হয়েছে, যাতে কোনো মানুষ পিছিয়ে না থাকে।

২৪ এপ্রিল শুক্রবার বিকেল ৪টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ও সকল প্রোগ্রামে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু, উপজেলা বিএনপির সভাপতি তরিকুল ইসলাম, সাধারন সম্পাদক ইকবাল হোসেন।

অনুষ্ঠানে মন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং বিভিন্ন সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন।

একই অনুষ্ঠানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি হাসানপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেনের শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী ও বাইসাইকেল বিতরণ এবং অস্বচ্ছল কৃষকদের মধ্যে সার ও বীজ প্রদান করা হয়।

এ সময় বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারিছ উদ্দিন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিন্টু দে, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তীসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক- শিক্ষার্থী, কৃষক-কৃষাণীসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *