👁 302 Views

বিরামপুরে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার :

হামের সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে হামরুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২০ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১১টায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কর্মসূচি উদ্বোধন করেন, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন।

এসময় উপস্থিত ছিলেন, বিরামপুরউপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুব্রত কুমার সেন, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ শাহারিয়ার পারভেজ সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ইউএইচও ডাক্তার সুব্রত কুমার সেন বলেন, ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হামের বিশেষ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে।

উপজেলার সাতটি ইউনিয়নে ১৩হাজার ৮০ জন, বিরামপুর পৌরসভার ওয়ার্ড পর্যায়ে ৩হাজার ৮শত জন শিশুকে নির্ধারিত কেন্দ্রের মাধ্যমে এই টিকা দেয়া হবে। মাস থেকে বছরের কম বয়সী ১৬হাজার ৮শ ৮০ জন শিশুকে টিকাদানের আওতায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *