👁 411 Views

খয়েরবাড়ী যমুনা নদীর উপর তারেক রহমানের ভিত্তির প্রস্তরের ব্রীজ নির্মাণ হলেও, ২৫ বছরেও রাস্তা নির্মাণ হয়নি

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি :  দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী এলাকায় যমুনা নদীর উপর ব্রীজ নির্মাণ করা হলেও দীর্ঘ ২৫ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ব্রীজটির সংযোগ সড়ক নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসী চরম দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছেন। খয়েরবাড়ী বাজার থেকে খয়েরবাড়ী ইউনিয় পরিষদে যাতায়াতের একমাত্র রাস্তা হচ্ছে যমুনা নদীর ব্রীজটি।

বর্তমান প্রধান মন্ত্রী তারেক রহমান ২০০৩ সালের ৭ই ডিসেম্বর  খয়েরবাড়ী যমুনা নদীর উপর এই ব্রীজটির ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। এই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে এই ব্রীজটির ভিত্তির প্রস্তর উদ্বোধন করেন। পরবর্তীতে ঐ ব্রীজের কাজ সম্পন্ন হলেও ব্রীজ থেকে ইউনিয়ন পরিষদে যাতায়াতের রাস্তাটি এখন পর্যন্ত সম্পন্ন হয়নি। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় এই এলাকার মানুষকে।

তৎকালীন সময় দিনাজপুর জেলা যুব দলের সহ-সভাপতি ও ৫ নং খয়েরবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন চৌধুরী ও ফুলবাড়ী থানা বিএনপি সাধারণ সম্পাদক ও ৫ নং খয়ের-বাড়ী ইউপির চেয়ারম্যান মোঃ মোজাফ্ফর হোসেন চৌধুরীর অক্লান্ত চেষ্টায় বর্তমান প্রধান মন্ত্রী তারেক রহমান ব্রীজটির ভিত্তি স্থাপন করেন । যথা নিয়মে কাজ শুরু হয় ও কাজ সম্পন্ন হয়।

বর্তমান খয়েরবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিএনপি করার কারণে এবং ব্রীজ নির্মাণ করার কারণে ও তারেক জিয়ার সঙ্গে সু-সম্পর্ক থাকায় ওয়াল ইলেভেন এর সময় মইনুদ্দিন ও ফকরউদ্দিন এর আমলে আমাকে সেনাবাহিনী আটক করেন এবং ৫০ লক্ষ টাকা দাবী করেন। টাকা না দেওয়ায় সেভেন মার্ডার এর মামলায় আটক করে। দীর্ঘদিন দলে থেকে আমার পরিবার চরম নির্যাতিত হয়। তিনি আরও বলেন, এলাকাটি অবহেলিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন সময়ে আখিরার বিল খনন করেন। কিন্তু পরর্বতীতে তা বন্ধ হয়ে যায়। এতে এলাকার প্রায় ২ হাজার একর জমি জলাবদ্ধতায় পড়ে রয়েছে। এখানকার কোন জমি চাষাবাদ হয়না। যমুনা নদীটিও ভরাট হয়েছে গেছে। খনন করা খবুই প্রয়োজন।

খয়েরবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, খয়েরবাড়ী ইউপির মোঃ আব্দুল লতিফ মন্ডল, আজিমুল হক, মোহাম্মাদ আলি, আক্তার হোসেন জানান, প্রায় দুই যুগ আগে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ব্রীজটি নির্মাণ করা হয়। ব্রীজ নির্মাণ হলেও এলাকাবাসীর প্রত্যাশা পূরণ হয়নি, বরং এটি এখন অবহেলার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী মোঃ সফিকুল ইসলাম জানান, মাঝ রাস্তায় একটি ভাঙ্গা ব্রীজ রয়েছে। সেখানে একটি ব্রীজ নির্মাণ করা হলে রাস্তাটির নির্মাণ কাজ শুরু করা হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা দ্রুত ব্রীজের- সংযোগ সড়ক নির্মাণ করে এলাকাবাসীরদীর্ঘদিনের ভোগান্তি লাঘবের দাবি জানিয়েছেন। এলাকাবাসীরমতে, প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হলে ব্রীজটি চালু হয়ে  স্থানীয় যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং অর্থনৈতিক কর্মকান্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *