👁 386 Views

ভাদুরিয়া রয়েল সাইন্স স্কুলে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া রয়েল সাইন্স স্কুলে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। রয়েল সাইন্স স্কুলে পহেলা বৈশাখ উপলক্ষে রঙিন আলপনায় সাজানো হয় পুরো প্রাঙ্গণ। সৃজনশীলতায় ভরপুর এই আলপনা যেন বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য প্রতিচ্ছবি, যা সবার মনে আনন্দের ছোঁয়া এনে দিয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্কুল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে পিটা-পুলি উতসব ছিল অনুষ্ঠানের প্রধান আকর্ষণ।

শিক্ষকদের অংশগ্রহণে পরিবেশিত বর্ষবরণ সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ধারাবাহিকভাবে পরিবেশিত হয় বর্ষবরণ সংগীত, যা উপস্থিতদের মাঝে বাঙালিয়ানার আবহ ছড়িয়ে দেয়।

শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশনা ছিল অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। তাদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে এবং আয়োজনকে আরও বর্ণিল করে তোলে।

এছাড়া ক্যাম্পাসজুড়ে বিভিন্ন আকর্ষণীয় বিভিন্ন পিটা-পুলির স্টল বসানো হয়, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করে।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন স্কুলের প্রধান শিক্ষক এ জেড এম গোলাম সরওয়ার। তিনি বলেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের মাঝে দেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *