দিনাজপুরের নবাবগঞ্জে সামাজিক ও জেন্ডার বৈষম্য, মাদক ও সহিংসতা দূরীকরণ এবং সামাজিক শান্তি বিকাশে স্থানীয় সক্ষমতা বৃদ্ধিকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিনব্যাপী সমন্বিত দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় সিসিডিবি আয়োজনে নবাবগঞ্জ উপজেলার দাউদপুরে তাদের নিজস্ব প্রকল্প অফিসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক, নবাবগঞ্জ পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ সিসিডিবির এরিয়া ম্যানেজার দর্কা সেন, সিনিয়র প্রগ্রাম অফিসার রুবেন মধু, প্রশিক্ষক জয়মনি, সমাজ সংঘঠক আদুরী মার্ডী, প্রদিপ তির্কী, সুমিত্রা রায় সহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, নারী নেত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় সামাজিক ও জেন্ডার বৈষম্য দূরীকরণ, মাদক ও সহিংসতা প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং বৈষম্যহীন সমাজ গঠনে স্থানীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও সহিংসতা থেকে দূরে রেখে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।